Apan Desh | আপন দেশ

বরাদ্দ

মন্ত্রীদের গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০% কমানোর সিদ্ধান্ত

মন্ত্রীদের গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০% কমানোর সিদ্ধান্ত

সরকারি ব্যয় কমাতে বড় ধরনের সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে ব্যবহৃত গাড়ির জন্য নির্ধারিত জ্বালানির বরাদ্দ থেকে ৩০ শতাংশ কম গ্রহণ করবেন—এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

০৩:৫৭ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে জানালেন চিফ হুইপ

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে জানালেন চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নুরুল ইসলাম মনি বলেন, প্রায় সব সংসদ সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও স্পিকারের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা থাকলেও অন্য সদস্যদের জন্যও প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়সহ প্রস্তুতি সম্পন্ন করতে ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে সংসদ কমিটি।

০৪:০৪ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই এলাকার ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। আয়তন হবে ১৬৫৪ বর্গফুট। রাজউক ভবনে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে নগদ ২ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে। এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজউক। রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহবান করা হয়েছে।

১১:১৬ এএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement