Apan Desh | আপন দেশ

মন্ত্রীদের গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০% কমানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৩ এপ্রিল ২০২৬

মন্ত্রীদের গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০% কমানোর সিদ্ধান্ত

ফাইল ছবি

সরকারি ব্যয় কমাতে বড় ধরনের সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে ব্যবহৃত গাড়ির জন্য নির্ধারিত জ্বালানির বরাদ্দ থেকে ৩০ শতাংশ কম গ্রহণ করবেন—এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে।

আরও পড়ুন <<>> বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এতে আরও বলা হয়, সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়