Apan Desh | আপন দেশ

দুই ঘণ্টায় ৭২২ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৬, ৪ জুন ২০২৬

দুই ঘণ্টায় ৭২২ কোটি টাকার শেয়ার লেনদেন

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (০৩ জুন) প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৭২২ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ছাড়াল ১২৭৯ কোটি টাকা

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৩ ও ২০৫৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টি, কমেছে ১৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়