Apan Desh | আপন দেশ

অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না সোনারগাঁও টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১০, ৩ জুন ২০২৬

অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না সোনারগাঁও টেক্সটাইল

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য জানে না কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা চাওয়ার পর কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করে কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। এমন কোনো তথ্য তাদের কাছে নেই, যা শেয়ারটির দরবৃদ্ধির কারণ হতে পারে।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন হাজার কোটি টাকা

তথ্য অনুযায়ী, গত ১০ মে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ০২ জুন লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সায়।

অর্থাৎ এক মাসেরও কম সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৫০ পয়সা বা প্রায় ৬০ শতাংশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়