Apan Desh | আপন দেশ

বুধবার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যে ৩০ কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০৫, ৮ জানুয়ারি ২০২৫

বুধবার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যে ৩০ কোম্পানি

ফাইল ছবি

লেনদেনের শীর্ষে ফাইন ফুডস-

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৯৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার। আর ৮ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, ওয়াইম্যাক্স, আফতাব আটো, ওরিয়ন ইনফিউশন, খান বাদ্রার্স, স্কয়ার ফার্মা ও ররি অজিয়াটা।

দরবৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন-

এদিন ১১৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডে। ডিএসইতে ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আফতাব আটো, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও এসএস স্ট্রিল।

দুলামিয়া কটনের সর্বোচ্চ দরপতন-

আজ ২১৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। 

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইস্টার্ন সিরামিকের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ। আর ৪ দশমিক ২৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল আগ্রনী ব্যাংক মিউচুয়্যাল ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস, ফাইম ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং ও রূপালি ব্যাংক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক