Apan Desh | আপন দেশ

ডমিনেজ স্টিলের ইজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ১৯ মে ২০২৪

ডমিনেজ স্টিলের ইজিএম স্থগিত

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৩ জুন সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির চতুর্থ ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।

রোববার (১৯ মে) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি তিনটি প্রস্তাব অনুমোদনের জন্য গত ১৬ মে ইজিএম আহ্বান করা হয়। প্রস্তাবগুলো হলো- আইপিওর মাধ্যমে উত্তেলিত অর্থ ব্যয়ের সময়সীমা ৯ মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারের অনুমোদন; প্ল্যান্ট, যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক ইনস্টলেশনের জন্য আইপিও আয়ের অর্থ ব্যয়ের বরাদ্দ পরিবর্তন এবং কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ৫৫ নম্বর ধারা পরিবর্তন।

এর আগের ঘোষিত সময় অনুযায়ী কোম্পানিটির ইজিএম গত ১৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement