ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৫২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সার্বিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৫৬৫ কোটি টাকা
দিনটিতে ডিএসইতে মোট ৫২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































