Apan Desh | আপন দেশ

মিরপুর টেষ্ট: শান্ত’র সেঞ্চুরিতে চালকের আসনে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ১৪ জুন ২০২৩

আপডেট: ১৯:৩২, ১৪ জুন ২০২৩

মিরপুর টেষ্ট: শান্ত’র সেঞ্চুরিতে চালকের আসনে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের নান্দনিক ব্যাটিংয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে টাইগাররা।

প্রথম দিনে ৭৯ ওভার খেলা হয়েছে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান।

মুশফিক ও মিরাজ ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন। মুশি ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।

টসে হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানেই ওপেনার জাকির হাসান আউট হয়ে যান।

আফগান বোলারদের আক্রমণ করেন ওপেনার মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে  ২১২ রানের জুটি গড়েন। এরমধ্যে জয় ১৩৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হন। তার আগে সাজঘরে ফেরেন মমিনুল হক (১৫)।

তবে শান্ত খেলতে থাকেন মারকুটে ভঙ্গিমায়। ১১৮ বলে পূরণ করেন শতক। ক্যারিয়ারসেরা ইনিংস খেলতে পারতেন শান্ত। তবে তা হয়নি, শান্ত আউট হন ১৭৫ বলে ১৪৬ রানের ইনিংস খেলে। 

আপন দেশ/এমআর/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান