ছবি: আপন দেশ
জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)-এর বাস্তবায়নে বিশেষ বরাদ্দ ও ৩য় পর্যায়ে এ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (০৪ নভেম্বর) সকালে এনআরডিএস-এর কনফারেন্স রুমে আয়োজিত বকনা গরু বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরও পড়ুন<<>>ইয়াবা আত্মসাতের অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, ফার্মাসিস্ট রুহুল কদ্দুস সাজু এবং ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু (বকনা গরু) হস্তান্তর করা হয়। এসব গবাদিপশু তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































