Apan Desh | আপন দেশ

জেসুসের মৃত্যুতে শোকাহত মেসি-এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২২, ৪ নভেম্বর ২০২৬

জেসুসের মৃত্যুতে শোকাহত মেসি-এমবাপ্পেরা

ছবি : সংগৃহীত

মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্পেনের তেনেরিফে ক্লাবের স্ট্রাইকার জেসুস দে মিয়েল। 

স্প্যানিশ দ্বিতীয় বিভাগ লিগ সেহুন্দা ডিভিশনে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচের সময় গোলরক্ষকের সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাত্র ৩০ বছর বয়সে এ স্প্যানিশ ফুটবলারের অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গেছে গোটা ফুটবল বিশ্ব।

গুরুতর দুর্ঘটনাটি ঘটে সোমবার। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে স্কোরলাইন তখন ২-২। আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো মাঝমাঠের বৃত্তে একটি লম্বা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন। সে সময় লাফিয়ে ওঠার সময় ওনোর হাঁটু সরাসরি আঘাত করে মিয়েলের মাথায় ও বুকে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন মিয়েল এবং একপর্যায়ে জ্ঞান হারান।

মাঠে দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে মারা যান ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার। 

কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। মিয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ক্লাব তেনেরিফে। এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দে মিয়েলের এ আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবগুলো শোক প্রকাশ করেছে। 

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও আন্দোরার মালিকদের একজন জেরার্দ পিকে এবং লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস গভীর সমবেদনা জানিয়েছেন। টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালও এ অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন <> অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, রদ্রি, থিবো কোর্তোয়া, সার্জিও রামোস এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে মেসি লিখেছেন, বলার কোনো ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের জন্য অনেক শক্তি কামনা করি। শান্তিতে ঘুমাও।

মিয়েলের মৃত্যুর পর মঙ্গলবার স্প্যানিশ কাপের (নারী ও পুরুষ) সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 

এ ছাড়া ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

রিয়াল মাদ্রিদ তাদের অনুশীলনের সময়ও এ ফুটবলারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch