Apan Desh | আপন দেশ

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৯, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২৯, ১৮ অক্টোবর ২০২৬

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ছবি: আপন দেশ

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ‍্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শনকালে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নির্ধারিত সময়ের মধ্যেই ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। বিশেষ করে বইয়ের ছাপার মান যেন যথাযথভাবে বজায় থাকে, সে বিষয়েও তাগিদ দেন।

আরও পড়ুন <> পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে গিয়াস উদ্দিন রিমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এর আগে, বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়