ছবি: আপন দেশ
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিজনেস কনফারেন্স শনিবার (১৭ অক্টোবর) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেস লিমিটেডের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান। গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মিসেস নাজিয়াত আলম, নিরপেক্ষ পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, কোম্পানির শুভানুধ্যায়ী ও সাবেক পরিচালক সামছুল আলম। আরো উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলাম।
সভায় বাছাইকৃত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জগণ বক্তব্য রাখেন এবং সারাদেশ থেকে প্রায় ১৭৫ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন <> বিমানবন্দরে ১১ অভিযানে কোটি টাকার পণ্য জব্দ
সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের ক্লোজিং সামনে রেখে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, নতুন গ্রাহক সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে অবদান রাখার আহবান জানানো হয়।
সম্মেলনে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি ব্যবসায়িক সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় কর্মকর্তাদের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































