ছবি: আপন দেশ
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন <> জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই, সিআইডি ও ডিবির সমন্বিত দল তদন্ত করছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































