Apan Desh | আপন দেশ

রোনালদোর বিয়ে নিয়ে সরব সামাজিক মাধ্যম

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ২ আগস্ট ২০২৬

রোনালদোর বিয়ে নিয়ে সরব সামাজিক মাধ্যম

ছবি : সংগৃহীত

প্যারিস হিলটন, কিম কার্দাশিয়ান, বিপাশা বসু এবং রুশ সুপারমডেল ইরিনা শায়েকের মতো তারকাদের সঙ্গেও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ২০১৬ সাল থেকে ৩২ বছর বয়সী মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গেই স্থায়ী সম্পর্কে রয়েছেন পর্তুগিজ তারকা। 

মাদ্রিদের একটি গুচি স্টোরে তাদের প্রথম পরিচয় হয়। বর্তমানে এ যুগলের পরিবারে রয়েছেন সাতজন সদস্য। তাদের সন্তানদের মধ্যে রয়েছে আলানা, বেলা, ক্রিস্টিয়ানো জুনিয়র এবং যমজ- মাতেও ও এভা মারিয়া। তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও গত বছরের আগস্টে জর্জিনা বিশাল আকৃতির হীরার আংটির ছবি প্রকাশ করে রোনালদোর সঙ্গে বাগদানের ঘোষণা দেন। 
    
এবার সত্যি সত্যি বোধহয় বিয়েটা সেরে ফেলছেন রোনালদো ও তার দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনেক আলোচনা। সস্প্রতি বিয়ের একটি কার্ডও ছড়িয়ে পড়েছে। কার্ডে দেয়া তথ্য অনুযায়ী পর্তুগালের স্থানীয় সময় শনিবার (০১ আগস্ট) শনিবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

কার্ডটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও জন্ম নেয় কৌতূহল। কিন্তু, তার পরিবার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমবিয়ের বিষয়টি নাকচ করা হয়েছে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

ছড়িয়ে পড়া বিয়ের সে নিমন্ত্রণপত্র দেখানো হয় পর্তুগিজ টিভি প্রোগ্রাম ভি প্লাস ফামাতে। সেখানে সময়সূচিও ভেন্যুর নাম উল্লেখ করা ছিল। অতিথিদের ‘অল-ব্ল্যাক’ পোশাক পরিধানের নির্দেশ দেয়া হয়।

পরে অবশ্য রোনালদোর পরিবার ও স্প্যানিশ ম্যাগাজিন হোলা নিশ্চিত করে যে, এ শনিবারে কোনো বিয়ে হচ্ছে না। নিমন্ত্রণপত্রটিতে কিছু ভুল ধরা পড়ে। কোথাও সময় উল্লেখ ছিল দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা। এমনকি বিয়ের ভেন্যু সবার জন্য উন্মুক্ত ছিল। যা বিশ্বখ্যাত তারকার গোপন বিয়ের আবেদনের সঙ্গে মেলে না।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রোনালদোর বিয়ের সম্ভাব্য অতিথি তালিকা। ফুটবল বিশ্বের বড় বড় সব তারকাদের পাশাপাশি দাওয়াত পান বিনোদন জগতের তারকারাও। সেখানে ছিল না মেসির নাম। যদিও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, কার্ডটি ভুয়া।

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ও পাঁচটি সন্তান শেয়ার করার পর গত বছরের আগস্টে ৩২ বছর বয়সী প্রাক্তন গুচি সেলস অ্যাসিস্ট্যান্ট জর্জিনাকে আংটি পরিয়ে প্রপোজ করেন ৪১ বছর বয়সী রোনালদো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়