লিটন কুমার দাস। ফাইল ছবি
অবশেষে ফিরলেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তিনি চোট কাটিয়ে ওঠেছেন। তাই প্রথম টেস্টের স্কোয়াডে থাকছেন এ তারকা উইকেটকিপার-ব্যাটার।
শনিবার (০১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথমে ঘোষিত স্কোয়াডে জায়গা হারিয়েছিলেন লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (০২ আগস্ট) তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
বিসিবি জানিয়েছে, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এ ক্রিকেটার। তবে ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন <<>> ফের সাফ সভাপতি হলেন সালাউদ্দিন
আগামী ৬-৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
দুই ম্যাচের এ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































