ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩-২ গোলের হারে সেনেগাল। এরইমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির তারকা ফুটবলার সাদিও মানে।
সেনেগালের সংবাদমাধ্যম ‘লে কোটিডিয়েন’-এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
৩৪ বছর বয়সে তেরাঙ্গা লায়নদের অধিনায়ক তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। সেনেগালের জার্সি গায়ে তিনি মোট ১৩০টি ম্যাচ খেলেছেন।
২০২১ সালের আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন) জয়ী এ তারকা লম্বা সময় ধরে লিভারপুলের উইঙ্গার ছিলেন। ফ্রান্সের ক্লাব এফসি মেটজের হয়ে প্রথম পরিচিতি পান তিনি।
আরও পড়ুন <<>> স্পেনের সামনে দুই ‘অভিশাপ’
নিজের দেশের জন্য বুট জোড়া তুলে রাখার সময় তিনি সেনেগাল ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি হিসেবেই বিদায় নিচ্ছেন।
লে কোটিডিয়েন-এ প্রকাশিত বিবৃতিতে মানে বলেন, জেনে রাখুন, আমি এ পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি।
আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। আমাদের মাতৃভূমির জন্য সবসময় জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































