Apan Desh | আপন দেশ

অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৮, ১৮ জুন ২০২৬

অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে আফ্রিকার দেশটি। সেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রশংসা কুড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

ম্যাচ শেষে আবেগঘন এক প্রতিক্রিয়ায় ভোজিনহা জানিয়েছিলেন, আর্থিক সংকটের কারণে তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা করা সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার কেপ ভার্দেকে এমন একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে, যাদের নাগরিকদের ভিসা ফি ছাড়াও সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য জামানত জমা দিতে হয়। অতিরিক্ত এ ব্যয়ের কারণে সময়মতো ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি ভোজিনহার মা।

তবে শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান হয়েছে। ভোজিনহার মা আনা ক্যান্ডিদা এভোরাকে ভিসা দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচগুলো তিনি মাঠে বসে উপভোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের নেতা হাকিম জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, কেপ ভার্দে সরকারের প্রতিনিধিরা এবং ফিফাকে ধন্যবাদ জানাই। বিষয়টি বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করেছে।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগের পর ভোজিনহার মায়ের ভিসা-সংক্রান্ত ফি মওকুফ করা হয় এবং দ্রুততার সঙ্গে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : পর্তুগালকে জিততে দিলো না ডিআর কঙ্গো

এ প্রক্রিয়ায় ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও সহযোগিতা করেছে। ফলে এখন স্টেডিয়ামে বসেই ছেলের বিশ্বকাপ অভিযান উপভোগ করার সুযোগ পাচ্ছেন আনা ক্যান্ডিদা এভোরা।

বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়