Apan Desh | আপন দেশ

সুখবর দিলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০৮, ১৩ জুন ২০২৬

সুখবর দিলেন জাইমা রহমান

ফাইল ছবি

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর  যুক্তরাজ্যের ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করে ব্যরিস্টার ডিগ্রি অর্জন তিনি। এবার আরেকটি সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা। 

শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ‘স্টোরি’তে এক পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর জানান।

জাইমা রহমান লেখেন,‘আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করতে চাই। দেশের আদালতে আইন পেশা পরিচালনার লক্ষ্যে আজ আমি বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

জানা গেছে, জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুন<<>>সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

নিয়ম অনুযায়ী, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির দিকনির্দেশনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে একজন প্রার্থীকে মোট তিনটি ধাপে (এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হয়। 

এ তিন ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার আইনি বৈধতা পাবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়