Apan Desh | আপন দেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৫, ১৩ জুন ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

এর আগে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজারে পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সফর। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

আরও পড়ুন : ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস

এ ছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়