Apan Desh | আপন দেশ

তপু বর্মনের জোড়া গোলে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:০৭, ৬ জুন ২০২৬

আপডেট: ০১:১২, ৬ জুন ২০২৬

তপু বর্মনের জোড়া গোলে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান ম্যারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির শিষ্যরা।

শুক্রবার (০৫ জুন) ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই দারুণ সূচনা করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লাল সবুজের দল। সে ধারাবাহিকতায় জোড়া গোল করে জয়ের নায়ক হয়ে ওঠেন তপু বর্মন।

তবে ম্যাচে রক্ষণভাগের দুর্বলতার কারণে প্রথমার্ধেই একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। এরপরও হাল ছাড়েননি ফুটবলাররা। আক্রমণের ধার বজায় রেখে শেষ দিকে আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান তপু বর্মন।

আরও পড়ুন <<>> হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

তপুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো জয় পাওয়ার স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়