Apan Desh | আপন দেশ

হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫১, ৫ জুন ২০২৬

আপডেট: ১৪:৫২, ৫ জুন ২০২৬

হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

ফাইল ছবি

হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে জাতীয় দলের পাইপলাইন বলা হয়। ফলে এ ইউনিটের প্রতি আলাদা নজর থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নতুন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। 

ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচও। এ লক্ষ্যে শনিবার (০৬ জুন) বগুড়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা। 

তার আগে হাই-পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে ক্রিকেটারদের নানা দিক নির্দেশনা দিতে সাবেক এ অধিনায়ক। 

আগামী ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চার দিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

আরও পড়ুন<<>>বিশ্বকাপের আগে ধাক্কা খেল এমবাপ্পের ফ্রান্স

প্রথম দুই ওয়ানডেতে এইচপি স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মো. আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, খালেদ আহমেদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়