Apan Desh | আপন দেশ

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ছবি: আপন দেশ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় রেললাইনে মালবাহী (পাথরবাহী) একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি গফরগাঁও আসছিল। 

আরও পড়ুন<<>>স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পথে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় এলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ কারণে তিস্তা, যমুনা, কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসছে। তবে এখন (সন্ধ্যা ৭টা) পর্যন্ত রিলিফ ট্রেনটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়