Apan Desh | আপন দেশ

লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১০, ১৬ মে ২০২৬

আপডেট: ১৭:৩০, ১৬ মে ২০২৬

লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের লন্ডভন্ড টাইগার শিবির। আগের টেস্টে জ্যোতি ছড়ানো মুমিন, শান্ত কিংবা মুশফিকুর কেউই এদিন উইকেটে থিতু হতে পারেননি। তবে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের ত্রাতা সেজেছেন লিটন কুমার দাস। তার এ সেঞ্চুরিতে সম্মান জনক স্কোর গড়ার পথে বাংলাদেশ দল।

শনিবার (১৬ মে) সিলেট টেস্টে নেমেই বিপদে পড়ে টিম টাইগার। দুই ম্যাচের সিরিজে ঢাকা টেস্ট জয়ে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 

দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩৪ বলে ২৬ রান করে ফেরেন। ঢাকা টেস্টের দুই ইনিংসে ফিফটি হাঁকানো সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ফেরেন ২২ রান করে। 

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও সিলেট টেস্টে সুবিধা করতে পারেননি। তিনি ফেরেন মাত্র ২৯ রান করে।

দলীয় ১০৫ রানে ফেরেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ঢাকা টেস্টে ৭১ ও ২২ রান করে করলেও সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ২৩ রানে।

আরও পড়ুন <<> তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

মুশফিক আউট হওয়ার পর ব্যাট করতে নেমেই আউট হয়ে ফেরেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি  ৬ বলে মাত্র ৪ রান করেন। ব্যাট হাতে তার সময়টা খুব ভালো যাচ্ছে না। ঢাকা টেস্টের দুই ইনিংসে মিরাজ আউট হন ১০ ও ২৪ রান করে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটিংয়ে ব্যর্থ মিরাজ। তিন ম্যাচে যথাক্রমে ৬, ৮* ও ২২ রানের বেশি করতে পারেননি।

এরপরই ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন বর্তমান টি-টোয়েন্টি দলে অধিনায়ক লিটন কুমার দাস। তাকে দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। লিটন-তাইজুল জুটি ১১৩ বল খেলে তুলেন সাবলীল ৬০ রান।

তাইজুল আউট হলে ক্রিজে আসেন তাসকিন আহমেদ। এ জুটিতে দলে যুক্ত হয় ৩৮ রান। ১৩ বলে ৭ রান করে ফিরে যান তাসকিন।

এরপই হাত চালিয়ে খেলতে শুরু করেন লিটন। শরিফুলকে নিয়ে পূর্ণ করেন নিজের ষষ্ঠ সেঞ্চুরি। যার তিনটিই আবার পাকিস্তানের বিপক্ষে।

তবে এরপর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি এলকেডি। ৭৭ তম ওভারের হাসান আলীর করা দ্বিতীয় বলে আব্দুল্লাহ ফজলের হাতে ধরা পড়েন তিনি। নাহিদ রানাও একই ওভারে শেষ বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

যার ফলে প্রথম দিনেই ২৭৮ রানে সব কয়টি উইকেট হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
জয়- ০ (২) তানজিদ তামিম- ২৬ (৩৪); নাজমুল শান্ত- ২৯ (৭৪); মুশফিকুর রহিম- ২৩ (৬৪); মুমিনুল হক-২২ (৪১);লিটন দাস- ১২৬ (১৫৮); মিরাজ- ৬ (৪); তাইজুল- ১৬ (৪০); তাসকিন- ৭ (১৩) শরিফুল- ১২* (৩০); নাহিদ- ০ (৪)

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement