ছবি : সংগৃহীত
দলে সুযোগ না পেয়ে ভারতের এক নারী ক্রিকেটারের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তার বয়স ছিল ১৯ বছর।
পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে তিনি আত্মহত্যা করেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।
অ্যাঞ্জেল গ্যাংওয়ানি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। তিনি গত দুই বছর ধরে পুদুচেরিতে ক্রিকেট অনুশীলন করছিলেন। পাশাপাশি একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে অনুষ্ঠিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নেন অ্যাঞ্জেল। তবে বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত চূড়ান্ত দলে তার নাম না থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
আরও পড়ুন <<>> চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফেরেন তিনি। পরে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যা করেন।
দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে তার কোচ বাসায় যান। সেখানে গিয়ে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অ্যাঞ্জেলকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































