Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ৩ মে ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক পারফরম্যান্স মনে করা কঠিন। ২০২৩-২৪ মৌসুমের পর থেকে দলটি এ প্রতিযোগিতায় খেলেইনি। টানা দুই মৌসুম খারাপ ফর্মে কাটিয়েছে তারা। তবে এবার পরিস্থিতি বদলেছে। আবারও ছন্দে ফিরেছে ইউনাইটেড। সামনে চ্যাম্পিয়ন্স লিগে তাদের জায়গা অনেকটাই নিশ্চিত ধরা হচ্ছে।

রোববার ( ০৩ মে) ওল্ড ট্র্যাফোর্ডে জয় পেলেই আনুষ্ঠানিকভাবে টিকিট নিশ্চিত হয়ে যাবে।

তবে প্রতিপক্ষ কঠিন। আর্নে স্লটের লিভারপুল মুখোমুখি হচ্ছে ইউনাইটেড। ম্যাচটি তাই বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এ দুই দলের কেউই এবার শিরোপার দৌড়ে নেই। তবুও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শীর্ষ চারে জায়গা পাওয়ার লড়াইয়ে। লিভারপুল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের কাছাকাছি চলে যাবে।

মাইকেল ক্যারিকের অধীনে বদলে গেছে ইউনাইটেডের পারফরম্যান্স। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শুরুটা ভালো হলেও মাঝপথে কিছুটা ছন্দপতন ঘটে। চার ম্যাচে মাত্র একটিতে জয় পায় দলটি।

তবে টানা দুই জয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে এসেছে। আর একটি জয় পেলেই আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ফিরবে ওল্ড ট্র্যাফোর্ডে।

এ ম্যাচেও ইনজুরি ও সাসপেনশনের কারণে মাতাইস ডি লিট ও লিসান্দ্রো মার্তিনেজকে পাবে না ইউনাইটেড। তবে অনুশীলনে ফিরেছেন লুক শ ও ম্যাথুস কুনহা।

আরও পড়ুন <<>> কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধন

দারুণ ফর্মে রয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এ ম্যাচে একটি অ্যাসিস্ট করলেই এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

অন্যদিকে, আর্নে স্লটের অধীনে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। ইপিএলের শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে দলটি।

বর্তমান পরিস্থিতিতে শীর্ষ চারে জায়গা ধরে রাখাই তাদের লক্ষ্য। অ্যাস্টন ভিলা কাছাকাছি অবস্থানে থাকায় লড়াইটা আরও কঠিন হয়ে উঠেছে। লিভারপুল শিবিরে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। তবে এ ম্যাচে খেলতে পারবেন না মোহাম্মদ সালাহ ও হুগো একিতিকে।

সব মিলিয়ে, ওল্ড ট্র্যাফোর্ডের এ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জয় পেলেই চ্যাম্পিয়ন্স লিগের পথে বড় ধাপ এগিয়ে যাবে যে কোনো এক দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়