Apan Desh | আপন দেশ

ভেঙে দেয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৮, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪৯, ৭ এপ্রিল ২০২৬

ভেঙে দেয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম 

তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। তার ওপর এর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেয়া হয়েছে এর বর্তমান পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে পর্ষদ ভেঙে দেয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

এরই মধ্যে ক্রীড়া পরিষদ প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি তামিম ইকবাল। 

আরও পড়ুন<<>>‘খেলাধুলার মাধ্যমে সুস্থ-সচেতন জাতি গঠন করা সম্ভব’

কমিটি ভেঙে দেয়ার আগে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত বলেন আমিনুল এহসান। আগের নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম হয়েছে তা তুলে ধরেন। সেজন্য কারা দায়ী তাও উল্লেখ করেন। ক্রীড়া পরিষদের পরিচালক আশা করছেন আইসিসি নতুন অ্যাডহক কমিটি মেনে নেবে।

কমিটিতে রয়েছেন:
সভাপতি- তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়