Apan Desh | আপন দেশ

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৪, ১৩ ডিসেম্বর ২০২৫

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এ স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজ।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এ মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এ বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ ছাড়াও আরও ৩৯ ক্রিকেটার।

মুস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামে নাম আছে আরো ৬ বাংলাদেশির। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের