Apan Desh | আপন দেশ

সাকিব ডাক পেলেন আরও এক লিগে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ২২ জুন ২০২৫

সাকিব ডাক পেলেন আরও এক লিগে

জাতীয় দল থেকে অনেকটাই নির্বাসিত অবস্থায় আছেন সাকিব আল হাসান। রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে ক্রিকেটের বাইরেও অনেকটাই বিতর্কিত করেছেন। এর মধ্যে এসেছিল বোলিং নিষেধাজ্ঞা। যে কারণে সাকিবকে মাঠে দেখতে পাওয়াটাই ছিল কঠিন। তবে সে সময় পার করে আবার মাঠেই ব্যস্ত হচ্ছেন একসময়ের ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। 

নতুন খবর, ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব আল হাসান৷টি-টেন ফরম্যাটের ৮ দলের এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি তারকা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এ টুর্নামেন্টে দেখা টাইগার অলরাউন্ডারকে। সাকিবের এ টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। 

আরও পড়ুন>>>বিপিএলের ভেন্যু বাড়ছে, এগিয়ে রাজশাহী

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো তারকারা। এর আগে কদিন আগেই তিনি নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে। 

উল্লেখ্য, গেল বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপর  ক্রিকেট থেকে দূরে ছিলেন এ অলরাউন্ডার। পরবর্তীতে অ্যাকশন শুধরে খেলতে নেমেছিলেন পাকিস্তান সুপার লিগে(পিএসএল)।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যা চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই মাঠে গড়াবে এ টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ