Apan Desh | আপন দেশ

সাকিবকে নিয়েই টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ১৬ অক্টোবর ২০২৪

সাকিবকে নিয়েই টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

ফাইল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান।

বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। 

পাকিস্তানে গিয়ে চোট পাওয়া শরিফুল ইসলাম নেই ঢাকা টেস্টের দলে। এছাড়াও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। 

সর্বশেষ ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন এ ক্রিকেটার। দেশের মাটিতে টেস্ট খেলে এ ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এবার সে সুযোগ পাচ্ছেন দেশসেরা এ ক্রিকেটার।

২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩