Apan Desh | আপন দেশ

নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ১৫ মে ২০২৬

নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

ড. এম রেজাউল হক। ছবি : সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

নাসায় যোগ দেয়ার আগে ড. রেজাউল হক কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি নাসায় যোগ দেন এবং দীর্ঘ সময় সেখানে কাজ করার পর কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন <<>> চাঁদে এআই রোবট পাঠাবে চীন

পারিবারিক তথ্য অনুযায়ী, নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন।

তার মৃত্যুর সংবাদে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়