Apan Desh | আপন দেশ

দেশ-বিদেশে ভোট চোরদের পেছনে কেউ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ২৮ জুলাই ২০২৩

আপডেট: ১৭:৪৩, ২৮ জুলাই ২০২৩

দেশ-বিদেশে ভোট চোরদের পেছনে কেউ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, আমাদের মহাসমাবেশ ডাকার পর থেকে প্রচুর সংখ্যক বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে। যারা এ কাজটি করছেন তারা ভোট চোরের সহায়তার জন্য এ কাজটি করছেন। তারা সবাই চিহ্নিত হচ্ছেন।

তিনি বলেন, এই মহাসমাবেশ দেখে মনে হচ্ছে বাংরাদেশের সব পথ পল্টনে এসে শেষ হযেছে। এতো বড় সমাবেশ ইতোপূর্বে আমি দেখিনি। দেশের মানুষ বার্তা দিতে এসেছে ভোট চোর শেখ হাসিনাকে বিদায়করার জন্য।  

জাতীসংঘে ১৩ জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন। তারা বাংরাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা দিতে বলেছেন। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না- এট তারা বলেছে। এর আগে র‌্যাবের ওপর স্যাংশন দেয়া হয়েছে। ইইউ বলেছে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই শেখ হাাসিনার ডানে-বামে কেউ নেই। তাই বলছি মানে মানে পদত্যাগ করে বিদায় নিন। 

এর আগে বেলা ২টায় নয়াপল্টনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহা সমাবেশ শুরু হয়। সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন আমান উল্লাহ আমান ও আব্দুল সালাম। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়