Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে স্বেচ্ছোসেবক দল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ১৭ জুলাই ২০২৩

নোয়াখালীতে স্বেচ্ছোসেবক দল নেতা গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা আইনে কেরা মামলায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ইব্রাহিম খলিল।

তিনি উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।  

রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।    

>>> আরও পড়ুন: ‘হিরো আলমকে পিটিয়ে বের করেছে, আবার বলে ওদের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।    

আপন দেশ/ প্রতিনিধি/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু