Apan Desh | আপন দেশ

সরকার ঠিকই থাকবে, আন্দোলনের পতন হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৮ জুলাই ২০২৩

আপডেট: ২২:২২, ৮ জুলাই ২০২৩

সরকার ঠিকই থাকবে, আন্দোলনের পতন হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? আগেতো ছিল ৫৪ দল, এরপর ৩২। এই জগাখিচুড়ি ঐক্য টিকবে কিনা তার গ্যারান্টি নেই।  তবে পতন অনিবার্য। 

শনিবার ( ৮ জুলাই) সকালে এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য খোলে দেয়া হবে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ওবায়দুল কাদের বলেন, কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বে। এতে ব্যয় হচ্ছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার বহন করছে ২৪১৩ কোটি টাকা। তিন ধাপে প্রকল্পটি সম্পন্ন হচ্ছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৬৩ দশমিক ২০ শতাংশ।

আরও পড়ুন <> বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি

আশা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ফার্মগেট পর্যন্ত চালু হলে রাজধানীতে যানবাহনের চাপ অনেকটা কমে যাবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর চারপাশে আউটার সার্কুলার নিয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে। আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ের করছে। পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তাহলে আউটার সার্কুলারসহ অন্য পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন হবে।

মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে না। তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কিভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়