Apan Desh | আপন দেশ

‘দেশের মানুষ আর শেখ হাসিনাকে চায় না’

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ২৮ জুন ২০২৩

‘দেশের মানুষ আর শেখ হাসিনাকে চায় না’

দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার ( ২৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব শহরের সেনুয়া পুরাতন গোরস্থান জামে মসজিদের নবনির্মিত ভবনের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলন তো চলছেই; এই চলমান আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আরও বেগবান হবে; জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার বিরোধীদলের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। নির্বাচনের রূপরেখা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলছি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যে রূপরেখা সেটা আমরা আশা করি একসঙ্গে দিতে পারবো।

আরও পড়ুন <> নিরপেক্ষ সরকারের রূপরেখা উপস্থাপন করবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তাই বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে ১৯৭১ সালে যে চেতনাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল; সেই চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষের একটি লক্ষ্য, একটিই দাবি এই বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে বর্তমান সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch