Apan Desh | আপন দেশ

ছাত্রদলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৮, ১৬ আগস্ট ২০২৬

ছাত্রদলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

ফাইল ছবি, আপন দেশ

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতের পর নতুন কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। চলছে শেষ মুহূর্তের যাচাই বাছাই ও চুলচেরা বিশ্লেষণ। সব কিছু ঠিক থাকলে যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

সূত্র জানায়, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনার শক্ত অবস্থানে আছে। জুনিয়র কমিটি হলে সভাপতি আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপন ভালো অবস্থানে রয়েছে। 

আরও পড়ুন<<>>বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এ ছাড়া ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে।

এর বাইরে উত্তরাঞ্চলের একমাত্র প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার পারভেজের নাম আসছে।

এখন শুধু অপেক্ষা। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের কাঁধে ছাত্রদলের নেতৃত্বের ভার তুলে দেবেন সবার নজর সেদিকেই। 

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির। জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়