Apan Desh | আপন দেশ

সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বেড়েছে : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৫৭, ৩১ জুলাই ২০২৬

সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বেড়েছে : জামায়াত আমীর

ছবি : আপন দেশ

দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকার নিজেই দাবি করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দুর্নীতি ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, নব নির্বাচিত সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখি তারেক রহমানের ইশারায় সব চলে, তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?

বিএনপি সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার চেষ্টা করছেন সবাইকে চাকরি দিতে। চাকরি তিনি দিয়েছেন ঠিকই, তবে টেম্পু স্টেশনে৷ এ চাকরি বাংলাদেশ প্রত্যাখ্যান করে।

বিগত সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল ১ আগস্ট। আর তাদের দেশ ছাড়তে হয়েছে ৫ আগস্ট।

তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে শ্রমিক সমাজ সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। সবচেয়ে বেশি প্রাণ এ সমাজই হারিয়েছে। তারা কোটার বিরুদ্ধে নয়, বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনে নেমেছিল।

আরও পড়ুন : ঢাকা সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের, আসতে চান শিগগির

নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যার্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির স্বীকার হচ্ছেন। সরকারি দল থেকে এগুলো করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়