Apan Desh | আপন দেশ

সরকারি অর্থে নির্বাচনি প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ৯ জুন ২০২৬

সরকারি অর্থে নির্বাচনি প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : আপন দেশ

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক সরকারি অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে নগরীর পরিবেশ দূষণ করছেন অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—সিটি করপোরেশনের প্রশাসকরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

আরও পড়ুন<<>>মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুবদল

সাবেক এ উপদেষ্টা আরও অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ হচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এসব কর্মসূচি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার পরিচায়ক।

তিনি আরও বলেন, আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে, এমনকি মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে। এসব অব্যবস্থাপনা প্রমাণ করে তারা মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য নন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়