Apan Desh | আপন দেশ

ছায়া বাজেট ঘোষণা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ৫ জুন ২০২৬

আপডেট: ১৯:১৪, ৫ জুন ২০২৬

ছায়া বাজেট ঘোষণা করল এনসিপি

ছবি: আপন দেশ

আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনকে সামনে রেখে ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার (০৫ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ ছায়া বাজেট ঘোষণা করা হয়।

এ ছায়া বাজেট ঘোষণা করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এসময় এনসিপির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>>জিয়াউর রহমানের দেখানো পথেই যেতে চায় বিএনপি : মির্জা ফখরুল

‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক এ বাজেট ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা বেশি। বাজেটটিতে জিডিপির ঘাটতি ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে এবং পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়