Apan Desh | আপন দেশ

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৮, ২১ এপ্রিল ২০২৬

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনে আমি কখনোই মনোনয়ন চাইনি।’

সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস জানান, তিনি মূলত পরিচিত মির্জা আব্বাসের স্ত্রী হিসেবে এবং এ পরিচয়ের বাইরে সাম্প্রতিক সময়ে তার নাম নিয়ে যেসব বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা তিনি প্রত্যাখ্যান করেন। 

তিনি জানান, তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রস্তাব দেয়া হলেও তিনি নিজে কখনোই এ জন্য আবেদন বা আগ্রহ প্রকাশ করেননি। তবে এ প্রস্তাব দেয়ার জন্য তিনি দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার নাম ব্যবহার করে যে ধরনের বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিকে ব্যক্তিগতভাবে অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি জানান, তার স্বামী মির্জা আব্বাস অসুস্থ থাকায় তিনি মানসিকভাবে চ্যালেঞ্জিং সময় পার করছেন। এ মুহূর্তে তার প্রধান অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।

বিবৃতিতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের শুভকামনা জানিয়ে আফরোজা আব্বাস জানান, যারা এ প্রক্রিয়ায় এগিয়ে এসেছেন তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তার। একই সঙ্গে তিনি পরাজিত বা নির্বাচিত না হওয়া প্রার্থীদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি জানান, নির্বাচিতদের প্রতি মানুষের, বিশেষ করে কিশোরীদের বড় প্রত্যাশা রয়েছে। তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন পূরণের দায়িত্ব নতুন প্রতিনিধিদের ওপর বর্তায়। তাই প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

আরও পড়ুন : মহেশখালীতে জাতীয় গ্রীডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সবশেষে আফরোজা আব্বাস বলেন, ‘দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে নারীর সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ব্যক্তিগত কঠিন পরিস্থিতির মধ্যেও বিশ্বাস করি, নারীর শক্তি কখনো থেমে যায় না এবং তা থামানোও সম্ভব নয়।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ