ছবি : আপন দেশ
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল (এমএলএনজি) পরিচালিত এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
আরও পড়ুন : ঢাকাসহ ৯ জেলায় বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়ার শঙ্কা
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে উক্ত এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দুপুর ১২টার মধ্যে মেরামত করা হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































