ছবি : আপন দেশ
২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
ওই টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে। তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন...। এই ধরনের কথাই হয়েছে।’
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কি না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন : বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন?
শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































