Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ২৪ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। এ খবর জানিয়ে বিএনপির মিডিয়া সেল থেকে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

মিডিয়া সেল জানায়, চিকিৎসকরা বলেছেন, বিভিন্ন প্যারামিটার পজিটিভ সাইন দেখাচ্ছে। মির্জা আব্বাসের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তবে মস্তিষ্কের বিষয়টি সময় নেবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

১৩ মার্চ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচারের পর রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন <<>> ‘ইতিহাসের শিক্ষা থেকেই সুশাসনের পথ নির্ধারণ হবে’

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০টায় চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন। এটি একটি পজিটিভ সাইন। ধীরে ধীরে কথা বলার সক্ষমতাও ফিরে আসছে। চিকিৎসা এখনও নিবিড় পর্যবেক্ষণে চলছে। পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

হাসপাতালে তার পাশে সার্বক্ষণিক রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের