Apan Desh | আপন দেশ

পিলখানায়

‘পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস’

‘পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস’

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সে বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।

০৮:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সে কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্মেন্টের সময় এ রিপোর্ট তারা হাতে পেয়েছে। তবে রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনও পদক্ষেপ নেয়া হয়নি। আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনও তদন্ত কমিশন করবো না।

১১:২৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

১০:৪৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement