আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে আটক ২৩
রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ঝটিকা মিছিলের প্রস্তুতি এবং কর্মসূচি পালনের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন।
০৬:৩০ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার