Apan Desh | আপন দেশ

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ২০ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে তাদের হাতে লাঠি ও বৈঠা দেখা যায়।

শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে হরি এলাকায় ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। 

আরও পড়ুন<<>>বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় মিছিল হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন মণ্ডল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, অনেক সময় পলাতকরা পুরোনো ভিডিও ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিষিদ্ধ সংগঠনের আসলেই কোনো মিছিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়