Apan Desh | আপন দেশ

‘শাপলাতে কলি দিয়ে এনসিপিকে বাচ্চা বোঝানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ৩০ অক্টোবর ২০২৫

‘শাপলাতে কলি দিয়ে এনসিপিকে বাচ্চা বোঝানো হয়েছে’

পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন। এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

সামান্তা বলেন, শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো।

আরও পড়ুন<<>> নির্বাচনি প্রতীকে যুক্ত হলো ‘শাপলা কলি’

এমনকি ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এ নেত্রী। নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে 'শাপলা কলি'কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এ প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ