Apan Desh | আপন দেশ

‘নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ৩০ মে ২০২৫

‘নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয়’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয়। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অসহায়দের মধ্যে কাপড় বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু বিএনপিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয়।

আরওপড়ুন<<>>ডিসেম্বরে নির্বাচন না দিলে জনগণ আদায় করে নেবে: মির্জা আব্বাস

তিনি বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন বলে আশা করেন বিএনপির এ নেতা। এ সময় শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিও জানান সালাউদ্দিন।

দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানের জন্ম হয়েছে মন্তব্য করে বিএনবপির এ শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে।

তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেনো দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়, যোগ করেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement