Apan Desh | আপন দেশ

সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ৭ মে ২০২৫

আপডেট: ১০:৩১, ৭ মে ২০২৫

সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে বাংলাদেশেও। এমন সময়ে ফেসবুক স্ট্যাটাসে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ বুধবার (৭ মে) ভোর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহবান জানান তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার স্ট্যাটাসে লেখেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।’

প্রায় একই সময়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।’

আপন দেশ/আরআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ