Apan Desh | আপন দেশ

শিক্ষা প্রতিষ্ঠানে নারী হেনস্থার প্রবণতা বিপজ্জনক: মির্জা ফখরুল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ৭ মার্চ ২০২৫

আপডেট: ২১:৫৭, ৭ মার্চ ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে নারী হেনস্থার প্রবণতা বিপজ্জনক: মির্জা ফখরুল

ফাইল ছবি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরণের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে। যা বর্তমানেও চলমান রয়েছে।

আরওপড়ুন<<>>নির্বাচন কমিশন চাইলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

বিবৃতিতে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে। নারীরা দেশে ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে।

বিএনপি মহাসচিব বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। 

মির্জা ফখরুল আরও বলেন, নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এটি নারীদের সংবিধান স্বীকৃত অধিকার। দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ চরম উদ্বিগ্ন। নারী প্রতি সব নির্যাতন ও নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে সরকার প্রতি আহবানও জানিয়েছে বিবৃত্তিতে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের