Apan Desh | আপন দেশ

জামায়াতের হিন্দু শাখার কমিটিতে আ.লীগ নেতারা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:১৮, ২৬ অক্টোবর ২০২৪

জামায়াতের হিন্দু শাখার কমিটিতে আ.লীগ নেতারা

রংপুরের পীরগাছায় হিন্দু শাখার কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। নতুন কমিটির সভাপতি হিসেবে ভবেশ চন্দ্র বর্মণ। তিনি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন। 

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত হিন্দু সম্প্রদায়কে নিয়ে মতবিনিময় সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়। সদর ইউনিয়ন শাখার জামায়াতের আমির আব্দুর জব্বার নতুন কমিটির কর্তকর্তাদের নাম ঘোষণা করেন।
কমিটিতে স্থানীয় দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়কে সহ সভাপতি করা হয়েছে। মিস কিসামত ঝিনিয়ার পদ সহ সম্পাদক, একই পদে সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণের। অর্থ সম্পাদক প্রভাষ চন্দ্র বর্মণ। তিনি দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। 

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সংগঠনের দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু